ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আবারো রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 11:14 PM

আবারো রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল

আবারো রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড শেষ হয়েছে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের। এবার নাশকতা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ মে) সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। একইসঙ্গে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতকে জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা নাশকতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর হয়ে আছে।

গত ২১ এপ্রিল এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান।

এছাড়া ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়। গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status