ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 May, 2021, 8:54 PM

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভোলায় পুকুরের পানিতে ডুবে মো. ওসমান (৬) ও সাদিয়া (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই এলাকার ইব্রাহিমের সন্তান।

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে বৃষ্টির পর ওই এলাকার হাজী ইসমাইল দেওয়ান বাড়ির দুইটি শিশু ওসমান ও সাদিয়া খেলছিল। এ সময় খেলতে গিয়ে দুইটি শিশুই পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান নিথর দেয় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status