ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হত্যার পর সারা রাত স্ত্রীর লাশের পাশেই ছিল স্বামী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 May, 2021, 5:32 PM
সর্বশেষ আপডেট: Saturday, 1 May, 2021, 5:37 PM

হত্যার পর সারা রাত স্ত্রীর লাশের পাশেই ছিল স্বামী

হত্যার পর সারা রাত স্ত্রীর লাশের পাশেই ছিল স্বামী

রাজশাহীর বাগমারায় বিয়ে করতে বাধ্য করায় ও যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে (২৩) হত্যার পর লাশের পাশে সারা রাত অপ্রাপ্তবয়স্ক স্বামী শুয়ে ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছে অভিযুক্ত ১৭ বছর বয়সী তরুণ।তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়া নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর একটি কন্যাসন্তান আছে। দেড় মাস আগে ছেলেটি ওই নারীর বাড়িতে যায় দেখা করতে। সেখানে তাকে আটক করা হয়। পরে ওই নারীর বিয়ের দাবির পরিপ্রেক্ষিতে ছেলেটির স্বজনদের ডেকে এনে এলাকাবাসী দুজনের বিয়ে দেন। এরপর ছেলেটি স্ত্রীকে নিয়ে নানার বাড়িতে ওঠে। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই রাতে ছেলেটি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। তরুণটি সারা রাত লাশের পাশে খাটে শুয়ে ছিল। গতকাল শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহত নারীর মা বাদী হয়ে জামাতাসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তরুণকে গ্রেপ্তার করা হয়। নিহত নারীর মা দাবি করেন, সপ্তাহখানেক আগে মেয়ের সুখের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে জামাতাকে দিয়েছিলেন। এরপরও তাঁর মেয়েকে মেরে ফেলা হলো। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন বলেন, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status