ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
টিকটকে নতুন প্রধান নির্বাহী শাও জি চিউ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 5:01 PM

টিকটকে নতুন প্রধান নির্বাহী শাও জি চিউ

টিকটকে নতুন প্রধান নির্বাহী শাও জি চিউ

আট মাস পর স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শাও জি চিউ এর আগে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন। টিকটকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেও তিনি বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।
এক বিবৃতিতে বাইটড্যান্স জানিয়েছে, এই কোম্পানি ও শিল্পের বিষয়ে শাওয়ের গভীর জ্ঞান রয়েছে। প্রযুক্তিখাতে দশক ধরে কাজ করেছেন তিনি। তার নিয়োগে টিকটক আরও শক্তিশালী হবে এবং তিনি করপোরেট কর্পোরেট প্রশাসন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।

টিকটকের অন্তর্বর্তীকালীন প্রধান ভ্যানেসা পাপ্পাস প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার ভূমিকায় থাকবেন। গত বছর টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ারের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ভ্যানেসা পাপ্পাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status