ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যেভাবে ডাবের ভেতরে পানি জমা হয়
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 April, 2021, 7:42 PM

যেভাবে ডাবের ভেতরে পানি জমা হয়

যেভাবে ডাবের ভেতরে পানি জমা হয়

গরম বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড হচ্ছে। তেতে থাকা রাজপথে খানিকটা হাঁটলেই এখন তৃষিত হয়ে ওঠে বুক। কিন্তু রমজান মাস হওয়ায় অপেক্ষা করতে হয় ইফতার পর্যন্ত। সময় হলে তৃষ্ণা মেটাতে অনেকে পথের ধারে ফলের রসে গলা ভেজান, কিন্তু সেসবে নানা রোগের জীবাণু। তাই নির্ভেজাল আর নিরাপদ পানীয় খেতে চাইলে ডাবের বিকল্প নেই।

‘ডাবের ভেতরে পানি কীভাবে জমা হয়?’-খেতে খেতে এ প্রশ্ন যেকারো মাথায় আস‌তেও পারে। ডাবের পানি বলতে কচি অবস্থায় তার ভেতরের তরলকেই বোঝায়। তখন তেমন শাঁস থাকে না। থাকলেও পাতলা গোছের থাকে, অধিকাংশটাই তরল।

মাটিতে বিভিন্ন খনিজ পদার্থ ও লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। গাছ খাদ্য তৈরির জন্য তা মাটি থেকে শেকড়ের সাহায্যে গ্রহণ করে। আর সেই রস গাছের কান্ড বেয়ে জমা হয় ডাবে!

মূলত নারিকেল গাছেও অসংখ্য জালি। এগুলো জাইলেম নামে পরিচিত। উদ্ভিদকোষে গঠিত এই জাইলেমগুলো গাছের কান্ডের ভেতর দিয়ে ডালপালা পর্যন্ত বিস্তৃত। জাইলেম এত সরু যে এগুলো ক্যাপিলারি নল হিসেবে কাজ করে। সরু ক্যাপিলারি নলের প্রধান গুণ হচ্ছে এর এক প্রান্ত কোনো তরল পদার্থে ডুবিয়ে রাখলে নলের ভেতর দিয়ে সেই তরল তরতর করে উপরে উঠে যায়।

মাটির নিচ থেকে পা‌নি কীভাবে উপরে ও‌ঠে, তা নিয়েও প্রশ্ন থাকতে পারে। অনেকেই জানেন, পানির সারফেস টেনশন পানিতে সরু নলের ভেতর দিয়ে উপরে ঠেলে দেয়। এভাবেই নারকেল গাছ মাটি থেকে যে তরল গ্রহণ করে, সেটা ডাবের ভেতর গিয়ে জমা হয়।

শারীরিক পরিশ্রমে শরীর যে খনিজ ও প্রয়োজনীয় তরল পদার্থ হারায়, ডাবের পানি এক নিমেষেই তা পূর্ণ করে দিতে পারে। এছাড়া ডাবের পানিতে থাকা উপাদান কোষের বৃদ্ধি প্রক্রিয়াকে সচল রাখে। তাই নিয়মিত ডাবের পানি খেলে শরীরে বয়সের ছাপ পড়ে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status