ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিয়ে না করেই যৌতুক চাইল প্রেমিক, লজ্জায় ফাঁস দিলো কিশোরী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 April, 2021, 7:28 PM

বিয়ে না করেই যৌতুক চাইল প্রেমিক, লজ্জায় ফাঁস দিলো কিশোরী

বিয়ে না করেই যৌতুক চাইল প্রেমিক, লজ্জায় ফাঁস দিলো কিশোরী

কুমিল্লার মুরাদনগরে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করেই মোটা অংকের যৌতুক চেয়েছে প্রেমিক ও তার পরিবার। এতে ক্ষোভে-লজ্জায় আত্মহত্যা করেছে কিশোরী প্রেমিকা।

বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিক জাকির হোসেন ও তার মা মিনুয়ারা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা।

অভিযুক্ত জাকির হোসেন একই উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুরের মোসলেম মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, জাকির হোসেন ওই কিশোরীর নানার বাড়ির প্রতিবেশী। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। এক সপ্তাহ আগে ওই কিশোরীর পরিবার অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। বুধবার দুপুরে প্রেমিক জাকিরের বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়ে বিয়ে করতে বলে। ওই সময় জাকির হোসেন ও তার মা মিনুয়ারা বেগম জানিয়ে দেন- বাবার বাড়ি থেকে মোটা অংকের টাকা নিয়ে এলেই জাকিরের সঙ্গে তার বিয়ে হবে। নইলে অন্য মেয়েকে বিয়ে করবে জাকির। এ কথা শুনে আত্মহত্যার হুমকি দিয়ে নিজের বাড়িতে চলে আসে ওই কিশোরী। এরপর বুধবার রাতেই নিজের মাকে বিষয়টি জানায় সে। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status