ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রামে রূপান্তর করা হবে: পলক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 9:45 PM

দেশের ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রামে রূপান্তর করা হবে: পলক

দেশের ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রামে রূপান্তর করা হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার কৃষকদের সুবিধার্থে ৩০০টি এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার চালু করেছে।


কৃষিতে প্রযুক্তির সমাবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশে ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রাম হিসেবে রূপান্তর করা হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে খরিপ-১ ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশে দুটি বড় সম্পদ সোনার মাটি আর সোনার মানুষ। কৃষকরা সোনার ফসল উৎপাদন করছে, যার জন্য দেশে খাদ্য ঘাটতি নেই। কৃষি ও কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করছে। কোনো জমি যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status