করোনার সংক্রমণ ঠেকাতে আট দিনের কঠোর লকডাউন বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরুর কথা বলা হলেও এর মধ্যেই ব্যাংকের সব ধরনের কার্যক্রম চালু থাকবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সই করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত নির্ধারণ করা হলো।