ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে ‘মুভমেন্ট পাস’ কীভাবে নেবেন জেনে নিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 11:27 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 April, 2021, 11:35 AM

লকডাউনে ‘মুভমেন্ট পাস’ কীভাবে নেবেন জেনে নিন

লকডাউনে ‘মুভমেন্ট পাস’ কীভাবে নেবেন জেনে নিন

মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে কঠোর লকডাউনে সড়কে অবাধ চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৪ এপ্রিল থেকে চলাচলের ওপর আট দিনের বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এই পাসধারী ব্যক্তিরা বিধিনিষেধের মধ্যেও বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধন করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে বা অফিসিয়াল কাজে যারা এই সময়ে বাইরে বের হবেন তাদের মুভমেন্ট পাস নেওয়া লাগবে। মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

বুধবার (১৪ এপ্রিল) থেকে movementpass.police.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে পাসের জন্য। সব তথ্য দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে ই-পাস। একটি পাসের মেয়াদ থাকবে তিন ঘণ্টা।

মুভমেন্ট পাসের জন্য আবেদনের নিয়ম

movementpass.police.gov.bd/ সাইটে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নম্বর প্রবেশ করালে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে।

মুভমেন্ট পাসের জন্য প্রয়োজনীয় তথ্য

যে থানা এলাকা থেকে যাবেন, যে থানা এলাকায় যাবেন, নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়, জাতীয় পরিচয়পত্র, নিজস্ব গাড়ির তথ্য এবং ছবি।

এই পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধুমাত্র জরুরি সেবার সাথে সংশ্লিষ্টদের দেওয়া হবে এই পাস এবং এই পাস ব্যবহার করে তারা তাদের কাজ করতে পারবেন।

উল্লেখ্য, মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status