ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
লকডাউনের বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় ফের বিক্ষোভ
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 April, 2021, 12:28 PM

লকডাউনের বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় ফের বিক্ষোভ

লকডাউনের বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় ফের বিক্ষোভ

লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

লকডাউনের প্রথম দিন সোমবার সকালে নিউমার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে গতকাল রোববার দুপুরের পর অবিলম্বে লকডাউন প্রত্যাহার দাবিতে ব্যবসায়ীরা মিছিল বের করেন।

আজ সকালে নিউমার্কেট, গাউসিয়াসহ বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা জড়ো হন। এ সময় পুলিশ বাধা দিলেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি।

এর আগে গত শনিবার রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status