ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৮ দিনের প্রেমে বিয়ে করলেন শুভশ্রীর দিদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 April, 2021, 5:17 PM

২৮ দিনের প্রেমে বিয়ে করলেন শুভশ্রীর দিদি

২৮ দিনের প্রেমে বিয়ে করলেন শুভশ্রীর দিদি

সাত বছরের বন্ধুত্ব আর ২৮ দিনের প্রেমের সম্পর্কে সাত পাঁকে বাঁধা পড়লেন টালিউড অভিনেত্রী শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলি। গেলো শুক্রবার (২ এপ্রিল) ঘরোয়া আয়োজনে প্রাক্তন সহকর্মী অমিত ভাটিয়ার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে দেবশ্রীর বিয়েতে উপস্থিত ছিলেন না ছোট বোন জামাই রাজ চক্রবর্তী। নির্বাচনী কাজে তিনি ব্যস্ত থাকায় তার হয়ে সকল দায়িত্ব সামলে নিয়েছেন শুভশ্রী। অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন। তাদেরকে আপ্যায়ন করা হয়েছে বাঙালি রান্নার সমাহারে।

দেবশ্রীর কথায়, ‘আমার সিঁদুরদানের সময় আবেগে কেঁদে ফেলেছে শুভ। মা-বাবাও খুশি। এত দিনে যেন পারিবারিক ছবি সম্পূর্ণ হলো।'

প্রসঙ্গত, ২০১৪ সালে এক অফিসে কাজের সূত্রে অমিত-দেবশ্রীর বন্ধুত্ব। সে সময় তাদের ভিন্ন ভিন্ন প্রেমিক, প্রেমিকা ছিল। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দেবশ্রীকে প্রপোজ করেন অমিত। আগামী ২৪ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে দুই পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status