ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় নিখোঁজ কৃষক রাকিবের চার মাস পর মৃতদেহ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 March, 2021, 11:02 AM

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় নিখোঁজ কৃষক রাকিবের চার মাস পর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় নিখোঁজ কৃষক রাকিবের চার মাস পর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের মেঘনা নদীর ভোলা এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক রাকিবের চার মাস পর মৃতদেহের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকা থেকে মৃতদেহের অংশ বিশেষ পা ও মাথার খুলি  উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান,দীর্ঘ চার মাস পর নিখোঁজ রাকিবের মৃতদেহের অংশ বিশেষ পা ও মাথার খুলিঁ উদ্ধার করা হয়। রাকিবের পরিবারের লোকজন রাকিবের মৃতদেহ তা শনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে মৃতদেহের অংশ বিশেষ পা ও মাথায় খুলি রাখা হয়েছে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষক রাকিব চররমনী মোহন ইউনিয়নের চরমেঘায় স্থানীয় বাসিন্দা হারিছ সরদারের ছেলে। গেলো বছর ২৩ নভেম্বর বিকালে  ভোলার রাসেল খাঁ গংদের লোকজন লক্ষ্মীপুর-ভোলা মেঘনার জেগে উঠা চর দখল করতে আসলে বাধা দিতে গিয়ে নিখোঁজ হন কৃষক রাছেল। ওসময় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আরো ১০ জন আহত হয়। এ নিয়ে রাকিবের পিতা হারিস সরদার ১৩জনকে আসামী করে একটি মামলা করেন। লক্ষ্মীপুর সদর থানা মামলা নং-২২, তাং ১১/১২/২০২০ইং। আসামীরা হলেন, শামসু খাঁর ছেলে মিন্টু খাঁ, হালিম খাঁ,  রাসেলখাঁ, শাহজাহান রাড়ীর ছেলে আলিম উদ্দিন, পঞ্চায়েত আলীর ছেলে মহিজল মেস্ত্রী, ছিতু বেপারীর ছেলে কালাম বেপারী, মোসলেহ উদ্দিন আখনের ছেলে রশিদ আখন, ইয়াছিন আখন, করিম আখন, ইসমাইল আখন, ইব্রাহিম আখন, হযরত আলীর ছেলে ইসমাইল আখন ও রিপন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া জানান, গেলো বছর চার মাস আগে লক্ষ্মীপুর-ভোলা মেঘনার জেগে উঠা চরে দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহতসহ কৃষক রাকিব নিখোঁজ হয়। ওই ঘটনায় রাকিবের পিতা মামলা করলে শুক্রবার সদর উপজেলার চর মেঘা এলাকা থেকে একটি পা ও মাথার খুলিঁ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা মাথার খুলির পূর্বের আঘাতে চিহ্ন হিসেবে রাকিবের মৃতদেহের অংশ বিশেষ তা শনাক্ত করে। উদ্ধার হওয়া পা ও মাথার খুলিটি ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status