ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করলেন মোদি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 March, 2021, 10:54 AM

যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করলেন মোদি

যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করলেন মোদি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) সকালে কালীমন্দিরে পৌঁছানোর পর তাকে বরণ করে নেয়া হয়। সেখানে তিনি বিভিন্ন আচার-আচরণ পালন করেন। এরপর পূজা-প্রার্থনা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শনে আসেন তিনি।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদির আগমন ঘিরে পুরো ঈশ্বরপুরে সাজ সাজ রব। কালীমন্দিরকে বিভিন্ন রঙে সাজানো হয়। স্থানীয় এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে হেলিপ্যাড প্রস্তুত করা হয়। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে টাঙানো হয় বাংলাদশ ও ভারতের পতাকা।

নিরাপত্তা নিশ্চিতে হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত অর্ধশতাধিক সিসি ক্যামেরা স্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনী। আর সর্বোচ্চ নিরাপত্তায় ছিল ভারত-বাংলাদেশ যৌথবাহিনী।

এর আগে গতকাল শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মোদিকে বহনকারী বিমান। সেখান তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা পৌঁছানোর পর সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী।

বিকেলের অনুষ্ঠানে মুজিব কোট পরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোটেল সোনারগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। দুই দিনের সফরে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশে আসেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status