ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল: পলক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 March, 2021, 4:51 PM

বাংলাদেশ সারা বিশ্বের কাছে  উন্নয়নের রোল মডেল: পলক

বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে  উন্নয়নের রোল মডেল এবং অনেক দেশথেকে বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন বঙ্গবন্ধু সব সময় বলতেন বাংলাদেশের মহামূল্যবান দুটি সম্পদ সোনার মাটি ও মানুষ। এ দুটি সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন তিনি।

প্রতিমন্ত্রী ২৫ মার্চ, রাতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনাব পলক বলেন করোনা মহামারীতে যখন সারা বিশ্ব অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তখন বাংলাদেশের তরুণ মেধাবী ছেলেরা অনলাইনে কাজ করছে, স্বাস্থ্য সেবা,শিক্ষা সম্প্রসারণ , প্রশাসনিক , বাণিজ্যিক, সরবরাহ কার্যক্রম চলমান রেখেছে।

 শত শত বছর পরেও বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন আমাদের অনুপ্রেরণা যোগাবে উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শ তরুণদের জীবন সংগ্রামে পথের পাথেয় হয়ে থাকবে।


তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে  উন্নয়ন ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনের সাংস্কৃতিক মুক্তির আন্দোলন সফল করার জন্য ডিজিটাল প্লাটফর্মে সুসম্পন্ন করতে হবে।  তিনি বলেন, শুধুমাত্র প্রযুক্তি নয়, প্রযুক্তির সঙ্গে প্রগতিকেও এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুর অসমাপ্ত সাংস্কৃতিক আন্দোলনকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে ।বঙ্গবন্ধু সবসময় আমাদের অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকবেন।

তিনি শিল্পী, সাহিত্যিক , সংস্কৃতিকর্মীসহ সকলে মিলে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, উন্নত, আধুনিক ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বনামধন্য বাংলাদেশী নজরুলগীতি শিল্পী শাহীন সামাদ, মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী রফিকুল আলম, সঙ্গীত শিল্পী এসআই টুটুল, কৌশিক হোসেন তাপসসহ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status