স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বাগমারা মহিলা লীগের পুষ্পস্তবক অর্পণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 March, 2021, 2:36 PM
স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বাগমারা মহিলা লীগের পুষ্পস্তবক অর্পণ
রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সভাপতি রেশমী, শিরিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইমা বেগম প্রমুখ।
এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগ ও পৌর মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।