ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গোসল শেষে বিছানায় সানি লিওন, ভাইরাল ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 11:55 AM

গোসল শেষে বিছানায় সানি লিওন, ভাইরাল ভিডিও

গোসল শেষে বিছানায় সানি লিওন, ভাইরাল ভিডিও

নীল ছবির দুনিয়া থেকে উত্থান শুরু হলেও বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। হট, বোল্ড বা অত্যন্ত সুন্দরী, এ অভিনেত্রীর সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। যদিও আগের মতো উত্তাল জীবনযাপনে একেবারেই অভ্যস্ত নন সানি। দুই ছেলে, এক মেয়ে এবং স্বামী ড্যানিয়েলকে নিয়ে তার এখন সুখের সংসার।

বর্তমানে ‘স্টার স্ট্রাক’ নামক নিজস্ব কসমেটিকসের ব্র্যান্ড রয়েছে সানির। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাঝেমধ্যেই লাইভে এসে প্রোডাক্টের প্রচার করে থাকেন তিনি। যদিও কসমেটিকস নয়, সম্প্রতি বিনোদনের খবরের মাঝে পুনরায় ভাইরাল সানি।

তিন সন্তানকে নিয়ে বেজায় খুশি সানি। যদিও নতুন ছবির শুটিংয়ে টানা ৫ মাস ব্যস্ত ছিলেন তিনি। আর এইবার বিরতি পেয়েই অন্য রূপে সানি। ছোট্ট ব্রেকে রীতিমত গোসল শেষে সাদা টাওয়াল জড়িয়ে সোজা খাটে সানি।

অন্যদিকে খাটের সামনে ছিলো ক্যামেরা। আচমকাই খাটে খুনসুটি শুরু করলেন সানি, কখনো লাফাচ্ছেন, শুয়ে পড়ছেন বা গড়াগড়ি দিচ্ছেন। এহেন দৃশ্য হার মানাবে যেকোনো ছোট বাচ্চার দুষ্টুমিকেও।

বলিমাধ্যমের খবর অনুযায়ী, বিক্রম ভাটের ‘অনামিকা’তে অভিনয় করেছেন সানি। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট, স্বাভাবিকভাবেই নিঃশ্বাস ফেলার অবসর নেই অভিনেত্রীর। এরকম ব্যস্ততার ফাঁকে একটু ছুটি পেলে যে উচ্ছ্বল হবেনই সানি, তা বলাই বাহুল্য।

যদিও সানির উদ্দাম ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। সানিকে এমন অবতারে দেখে স্ক্রিনের সঙ্গে চোখ আটকে ফেলেছেন নেটিজেনরা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status