ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
হেফাজতের উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 March, 2021, 8:26 PM

হেফাজতের উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী আর নেই

হেফাজতের উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

আল্লামা নোমান ফয়জীর ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গুরুতর অসুস্থতাবোধ করায় আল্লামা নোমান ফয়জীকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি।

সেখানেই সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ আলেম।

আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদ্রাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদ্রাসারও শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status