ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
প্রতিপক্ষের জোড়া আত্মঘাতী গোলে হার এড়াল আর্সেনাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 March, 2021, 11:37 AM

প্রতিপক্ষের জোড়া আত্মঘাতী গোলে হার এড়াল আর্সেনাল

প্রতিপক্ষের জোড়া আত্মঘাতী গোলে হার এড়াল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) তিন গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়াল আর্সেনাল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে গানাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে আতিথ্য নেয় আর্সেনাল। খেলার শুরুর ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে গানাররা। ওয়েস্ট হ্যামের হয়ে লিড আনেন লিঙ্গার্ড।

২ মিনিট পরেই বোয়েনের গোলে লিড দ্বিগুণ করে ওয়েস্ট হ্যাম। পরে ৩২ মিনিটে সৌচেকের গোলে আরো একদফা এগিয়ে যায় স্বাগতিকরা। তিন গোলে পিছিয়ে পড়ে দিশেহারা আর্সেনাল ম্যাচে ফেরে ৩৮ মিনিটে।  তাও ওয়েস্ট হ্যাম ফুটবলার সৌচেকের আত্মঘাতি গোলে।

বিরতির পর ৬১ মিনিট দ্বিতীয় গোলের দেখা পায় গানাররা। এবারো ভুল করে বসে ওয়েস্ট হ্যাম। স্বাগতিক ফুটবলার ডসনের আত্মঘাতি গোলে ব্যবধান ৩-২ হয় আর্সেনালের।

এরপর ৮২ মিনিটে আর্সেনালের হয়ে লাকাজেত্তে গোল করলে ম্যাচ ফেরে সমতায়। হার এড়ায় মিকেল আর্তেতার দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status