ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, নতুন শনাক্ত ২১৭২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 4:43 PM

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, নতুন শনাক্ত ২১৭২

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, নতুন শনাক্ত ২১৭২

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৭২ জন।

রোববার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ১৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৯০ জন।

এছাড়া একদিনে ১ হাজার ৬৮৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status