ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
১১১ কেজির দুষ্প্রাপ্য মারলিন ফিশ কিনতে ক্রেতাদের ভিড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 March, 2021, 8:07 PM

১১১ কেজির দুষ্প্রাপ্য মারলিন ফিশ কিনতে ক্রেতাদের ভিড়

১১১ কেজির দুষ্প্রাপ্য মারলিন ফিশ কিনতে ক্রেতাদের ভিড়

এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে দেখা মিলল ১১১ কেজি ওজনের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুষ্প্রাপ্য মারলিন ফিশ।

এমন খবরে এ মাছ কিনতে শনিবার বিকালে পাকুন্দিয়ার মাছবাজারে ভোজনরসিক ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

স্বপন মিয়া নামের স্থানীয় এক জেলে ঢাকার যাত্রাবাড়ী থেকে সংগ্রহ করেছেন এই মাছটি। এ মাছটি চট্টগ্রাম থেকে ওখানকার এক আড়তে আনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, মাছটি প্রশান্ত মহাসাগরীয় শীতল অঞ্চলের  মাছ। এ মাছটি ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া জল থেকে ৭০/৮০ ফুট ওপরে পর্যন্ত ঝাঁপ দিতে পারে। বঙ্গোপসাগর কিংবা এ অঞ্চলে মাছটির উপস্থিতি বিস্ময়কর বটে।

এ মাছটির এমন দক্ষতার কারণে আমেরিকার বিভিন্ন অঞ্চলে  খুবই জনপ্রিয় এবং মাছ শিকারসংক্রান্ত বিভিন্ন ধরনের খেলায়ও অংশ নিয়ে থাকে।

তবে এ মাছটির আসল পরিচয় না জানায় স্থানীয়ভাবে জেলেরা কালেভদ্রে পাওয়া এ মারলিন ফিশকে পাখি মাছ হিসেবে চিনেন। এছাড়া আনুপাতিক হারে খুবই কমমূল্যে বিক্রি করে থাকেন।  

অবশেষে ১১১ কেজি ওজনের এ মারলিন ফিশ পাকুন্দিয়া বাজারে ৫০টি ভাগ করে ১ হাজার টাকা করে ৫০ জন ভোজনরসিক ক্রেতার কাছে বিক্রি করেন মাছ ব্যবসায়ী স্বপন।

এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠলে সাফি সুমন নামে এক লন্ডনপ্রবাসী বাংলাদেশি সেখানে মারলিন ফিশ প্রতি কেজি ৫০ হাজার টাকা করে বিক্রি হয় বলে জানিয়েছেন।

পাকুন্দিয়া বাজারে এ মারলিন ফিশ কিনতে এবং এবং একনজর দেখতে ভিড় জমেছিল বিভিন্ন বয়সের অসংখ্য কৌতূহলী নারী-পুরুষের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status