ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সনাতন ধম্বালম্বীদের উপর হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আনিসুর রহমান
প্রকাশ: Friday, 19 March, 2021, 7:42 PM

সনাতন ধম্বালম্বীদের উপর হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সনাতন ধম্বালম্বীদের উপর হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধম্বালম্বীদের উর হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় মাধবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে  ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা  পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন হয়।

পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিটন রায়ের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সভাপতি হরিশ চন্দ্র দেব, মনোজ কান্তি পাল, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার,পৌর হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমাজসেবক পংকজ কুমার সাহা, হিন্দু মহাজোটের আহ্বায়ক মনোজ মোদক, সদস্য সচিব সুভাষ দেব,  হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাজীব দেব রায় রাজু, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখেন দেব নাথ, জগদীশ ঘোষ,রতি রঞ্জন দাস, শংকর পাল চৌধুরী, তপন পাল , নেপাল দাস, শৈলেন বনিক, রনি রায়, স্বপন রায়, জীবন সুত্রধর, রিংকু দেব নাথ, দীপক পাল, অর্জুন পাল প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status