ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৌলবাদীদের ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হতে বললেন হানিফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 March, 2021, 1:26 PM

মৌলবাদীদের ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হতে বললেন হানিফ

মৌলবাদীদের ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হতে বললেন হানিফ

কেউ যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (১৯ মার্চ) সকালে রাজধানীর পুরান ঢাকায় হিন্দু আশ্রমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে মৌলবাদী আচরণ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

এ সময় সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান হানিফ।

তিনি বলেন, মৌলবাদীদের হাতে জিম্মি হওয়ার জন্য এ দেশ স্বাধীন করা হয়নি। যে দেশে ধর্মীয় উসকানি দিয়ে মানুষের ওপর হামলা হয়, এমন দেশ আমরা চাইনি। মৌলবাদী আচরণ বরদাশত করা হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status