ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই বাসের রেষারেষিতে চাপা পড়লেন পথচারী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 10:02 PM

দুই বাসের রেষারেষিতে চাপা পড়লেন পথচারী

দুই বাসের রেষারেষিতে চাপা পড়লেন পথচারী

রাজধানীতে দুই বাসের রেশারেশিতে একের পর এক হতাহতের ঘটনা ঘটলেও এখনো বেপরোয়া চালকরা। আজ বৃহষ্পতিবার সন্ধ্যায়ও ফার্মগেটে ৮ নম্বর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে গুরুতর আহত হয়েছেন এমদাদুল হক নামে এক পথচারী।

যাত্রাবাড়ি-গাবতলী রুটে চলাচল করা দুটি বাসের রেশারেশিতে মেট্টোরেলের পিলারের সঙ্গে চাপা পড়ে এখন পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হাত-পা ভেঙে চুরমার হয়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় চা দোকানি মাইদুল আলম জানান, আজ সন্ধ্যায় গাবতলী যাচ্ছিল ৮ নম্বর পরিবহনের দুটি বাস। ফার্মগেটে আসতেই যাত্রী উঠাতে শুরু হয় রেশারেশি। এসময় মেট্রোরেলের নির্মাণাধীন পিলারের পাশ ঘেঁষে হাটছিলেন রাজাবাজারের বাসিন্দা পথচারী এমদাদুল হক। রেশারেশির ফলে একটি বাস চাপ দেয় পথচারীকে। বাসের চাপায় পিলারের সঙ্গে আটকে যান তিনি। এ সময় গাড়ি না সরিয়েই উল্টো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। একপর্যায়ে সব যাত্রী নেমে বাসটিকে উঁচু করে ওই পথচারীকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সঙ্কটাপন্ন এমদাদুলের হাত ও পা ভেঙে গেছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়েছে বলেও মাইদুল আলম জানান।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status