ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৭
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 5:33 PM

করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৭

করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬২৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৮৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ১৫৩৪ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ১৭ হাজার ৫২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২১২ টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৯২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status