ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমরান খানের সঙ্গে আইএসআইপ্রধানের সাক্ষাৎ করা উচিত হয়নি’
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 March, 2021, 7:52 PM

ইমরান খানের সঙ্গে আইএসআইপ্রধানের সাক্ষাৎ করা উচিত হয়নি’

ইমরান খানের সঙ্গে আইএসআইপ্রধানের সাক্ষাৎ করা উচিত হয়নি’

পাকিস্তানের মুসলিম লিগ-নওয়াজের ভাইস-প্রেসিডেন্ট মারিয়ম নওয়াজ বলেছেন, সিনেট নির্বাচনে পিটিআইয়ের বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সামরিক নেতৃবৃন্দের দেখা দেওয়া উচিত হয়নি।

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, সামরিক বাহিনীকে রাজনীতিতে টেনে আনছেন ইমরান খান। যদিও রাজনীতিবিদদের এ কাজটি না করতে বারবার অনুরোধ করেছে তারা।-খবর ডন অনলাইনের

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া। এ সময় ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল ফাইয়াজ হামিদও উপস্থিত ছিলেন।

এ নিয়ে ইমরান খানের কার্যালয় থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিনেট নির্বাচনের পর রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে এই বৈঠককে ভালোভাবে নেয়নি বিরোধীরা। এর সঙ্গে রাজনৈতিক যোগাসাজশ দেখতে পাচ্ছেন তারা।

এদিকে এবারের সিনেট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যান ক্ষমতাসীন দলের প্রার্থী অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ। ইমরান খানের জন্য যা বড় দুঃসংবাদ হয়ে এসেছে।

এ ঘটনার পর তিনি পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন।

সামরিক নেতৃবৃন্দের উদ্দেশে মারিয়ম বলেন, সিনেট নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর দিন ইমরান খানের সঙ্গে আপনাদের বসা উচিত না। যে কোনো মূল্যে তা পরিহার করা উচিত।

সম্পাদনায়: এম আলমগীর   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status