ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
মহালছড়িতে ক্ষুদ্র নৃ গোষ্ঠী জড়িপ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 4:31 PM

মহালছড়িতে ক্ষুদ্র নৃ গোষ্ঠী জড়িপ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

মহালছড়িতে ক্ষুদ্র নৃ গোষ্ঠী জড়িপ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর(বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন , বিশেষ অতিথি সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুপারভাইজিং অফিসার মধুলিনা মৌ দত্ত।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রশিক্ষণ ব্যুরো এডিটিং এন্ড কোডিং এসিস্ট্যান্ড 
মোঃ শফিকুল ইসলাম শাওন, উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মোঃ তরিকুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল শেখ।

প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ৫৭ জন গণনাকারী ও ৫ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি ২৯ সেপ্টেম্বর শেষ হয়।

আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের গণনা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় এ জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status