ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ফিরছেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 March, 2021, 1:49 PM

ফিরছেন অপু বিশ্বাস

ফিরছেন অপু বিশ্বাস

তিন বছর বিরতির পর আবারও বড়পর্দায় দেখা মিলবে অপু বিশ্বাসের। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম কলকাতার ছবি ‘শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে নির্মিত এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সম্প্রতি অপু তার অংশের ডাবিং শেষ করেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘২০১৮ সালে “পাংকু জামাই” ছবিটি মুক্তি পায়। এরপর লম্বা বিরতি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি দিয়েই বড়পর্দায় ফিরছি। সম্প্রতি কলকাতায় গিয়ে ছবির ডাবিং করে এসেছি। শিগগিরই ছবিটি মুক্তির দিন ঘোষণা করা হবে।’

তিনি আরও জানান, কলকাতার পাশাপাশি ‘শর্টকাট’ বাংলাদেশেও মুক্তি পাবে। সাফটা চুক্তির আওতায় ছবিটি এ দেশে মুক্তি দেওয়া হবে। তবে এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তি হয়নি।

‘শর্টকাট’ ছবিতে অপুর সহশিল্পী হিসেবে আছেন পরমব্রত চ্যাটার্জি, রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ।

এদিকে, ‘শর্টকাট’ ছাড়াও অপু বিশ্বাসের আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’ ও দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি দুটি চলতি বছরই মুক্তির কথা রয়েছে।    
                    


সম্পাদনায়: এম আলমগীর      

                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status