ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মোটরসাইকেলের ধাক্কায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে শিক্ষক নিহত
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 6:46 PM

মোটরসাইকেলের ধাক্কায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে শিক্ষক নিহত

মোটরসাইকেলের ধাক্কায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে শিক্ষক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলচাপায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম জাফর ফকিরহাট সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। সন্দ্বীপের মুছাপুর এলাকায় তার বাড়ি হলেও শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়ক থেকে ২০ ফুট দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন শিক্ষক তৌহিদুল ইসলাম। দুর্ঘটনার পর আহত শিক্ষককে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

কুমিরা পুলিশ ফাঁড়ির ওসি ফারুক হোসেন জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status