ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইলে মোবাইলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 6:55 PM

টাঙ্গাইলে মোবাইলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে মোবাইলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলা কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্খীর নাম আশা আক্তার। সে ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আশা আক্তারকে নিজ ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ঘরের সামনেই কুপিয়ে পালিয়ে যায়  দুর্বৃত্তরা। পরে আশার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি সওগাতুল আলম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে রোববার বিকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

ওসি আরো বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।


 সম্পাদনায়: এম আলমগীর  
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status