ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আমিসের নতুন মুখ 'শিলা'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 6:38 PM

আমিসের নতুন মুখ 'শিলা'

আমিসের নতুন মুখ 'শিলা'

রাজধানী ঢাকায় গুলশানের প্রাণকেন্দ্রে অবস্থিত, বিলাসবহুল গহনা ব্র্যান্ড আমিসে, শিরিন আক্তার শিলাকে তাদের নতুন মুখ হিসেবে নিযুক্ত করেছে। শিলা আত্মবিশ্বাসী একজন নারী, নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাস তাকে পৌঁছে দিয়েছে মডেলিং-এর এক অনন্য উচ্চতায়।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ এর মুকুটজয়ী এই আত্মবিশ্বাসী তারকার সাথে আমিসে ব্র্যান্ডের নিপুণতা এক অভিন্ন প্রতিবিম্ব। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।  

এই ব্যাপারে শিলা বলেন, "আমিসের মত স্বনামধন্য ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া আমার জন্য সম্মানের, কারণ তারা আন্তর্জাতিক ট্রেন্ড এবং ফ্যাশনের সাথে সাদৃশ্যপূর্ণ এবং সেরা মানের নান্দনিক অলঙ্কার শিল্পের অগ্রদূত। আমি এই ব্র্যান্ডের অগ্রযাত্রায় অংশ হতে পেরে আনন্দিত! সামনের মাসগুলোতে নতুন রূপে সবার মাঝে আসতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।"

আমিসের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, শিরিনকে আমাদের ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে পাওয়া আমিসের পক্ষে এক অপরিসীম আনন্দের বিষয়। তার সৌন্দর্য এবং প্রতিভা প্রতিটি শটে উৎসাহ যোগ করেছে, যা পুরোপুরি আমাদের ব্র্যান্ডের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলেছে।

"শিরিনের সতেজতা এবং সৌন্দর্য ব্র্যান্ড হিসেবে আমাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার বিমোহিত সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব প্রতিটি ফ্রেমে যেন মুগ্ধতা ছড়ায়। আমরা তার মত একজনকেই খুঁজছিলাম, এই নতুন যাত্রার অংশ হতে পেরে আমিসে আনন্দিত", তিনি আরো যোগ করেন।

বিলাসবহুল গহনা ব্র্যান্ড আমিসে সে সকল গ্রাহকের জন্য, যারা সাহসী, বিচক্ষণ, এবং নিজের জন্য সবসময় সেরাটাই পছন্দ করেন। আমিসে তার গ্রাহকদের জন্য সেরা মানের গহনার সুবিশাল সংগ্রহ থেকে গ্রাহকের পছন্দের গহনাটি খুঁজে পেতে সাহায্য করে। তারা গ্রাহকদের নিজস্ব পছন্দের কাস্টমাইজড ডিজাইন তৈরি করার সুবিধাও প্রদান করে থাকে। গ্রাহকের পছন্দানুযায়ী, তারা সবসময় সেরাটাই গ্রাহকের হাতে তুলে দেয়। ঐতিহ্যবাহী সলিটায়ার ডায়মন্ড থেকে শুরু করে নানান রকম মূল্যবান পাথর ও অন্যান্য মূল্যবান উপকরণ তারা সফলভাবে সংগ্রহ, নকশা তৈরি এবং সবার জন্য পছন্দসই গহনা তৈরি করে চলেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status