ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীলেখার হাতে পতাকা, নখে কাস্তে-হাতুড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 6:36 PM

শ্রীলেখার হাতে পতাকা, নখে কাস্তে-হাতুড়ি

শ্রীলেখার হাতে পতাকা, নখে কাস্তে-হাতুড়ি

ব্রিগেড সাজে শ্রীলেখা মিত্র। বাম মঞ্চে আসার জন্য চুলে লাল রং করা হয়ে গিয়েছিলো আগেই। এবার সিপিএম’র প্রতি নিজের সমর্থন দেখাতে অভিনব পন্থা নিলেন অভিনেত্রী। হাতের নেলপালিশে এঁকে নিলেন কাস্তে-হাতুড়ি-তারা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে ব্রিগেড যাওয়ার পথে গাড়িতে বসে সেই ছবি নেটমাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। হাতের মধ্যমায় সাদা নেলপালিশের উপর লাল রং দিয়ে এঁকেছেন দলের প্রতীক। অন্য এক ছবিতে দেখা গিয়েছে, হাতে তুলে নিয়েছেন দলের পতাকা।

শুরু থেকেই বামপন্থী মনোভাবাপন্ন শ্রীলেখা। সিপিএম’র বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা গেলেও, সরাসরি রাজনীতিতে যোগদানের প্রশ্নে তিনি চুপ। তবে দলকে সমর্থন করতে আজ চলেছেন ব্রিগেডে। বাম দলকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে আবেদন জানিয়েছেন তিনি।

বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন দলের সমর্থনে। রোববার বামপন্থার প্রতি আস্থা এবং ভালোবাসা থেকেই বাম সমাবেশে হাজির অভিনেত্রী।

সম্পাদনায়: মোহনা আজিজ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status