|
৫ বছরে পেপারফ্লাই
নতুন সময় প্রতিবেদক
|
|
৫ বছরে পেপারফ্লাই পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পর্কে পেপারফ্লাইয়ের সহপ্রতিষ্ঠাতা এবং চীফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেন সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে পেপারফ্লাই এবং প্রথম পাঁচ বছর একটি বৃহত্তর স্বপ্নের সূচনা মাত্র। তিনি বলেন, উন্নততর এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিচ্ছে পেপারফ্লাই। ই-কমার্স প্রতিষ্ঠান এবং মার্চেন্টদের ছাড়া আমাদের এই যাত্রা সম্পূর্ণ হতো না, যারা তাদের পণ্য সরবরাহের জন্য আমাদেরকে বিশ্বস্ত অংশীদার করে তুলেছে। উল্লেখ্য গত পাঁচ বছরে, দেশজুড়ে কার্যক্রম বাড়ানোর সাথে সাথে ব্যবসায় উদ্ভাবনী সেবা এসেছে পেপারফ্লাইয়ের কাছ থেকে। এর মধ্যে স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, ক্যশলেস পে এবং সেলার ওয়ান নামক বিভিন্ন উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা দাবি করেন, দেশের ই-কমার্স খাতের পরিচালনে পেপারফ্লাইয়ের সেবাগুলো নতুন মাত্রা যোগ করেছে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ই-কমার্স খাতের অবদান বৃদ্ধি করতে পেপারফ্লাই নেতৃত্ব দেবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
