ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
গারদে লেখকের মৃত্যু রহস্য তদন্তে উন্মোচিত হবে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 3:53 PM

গারদে লেখকের মৃত্যু রহস্য তদন্তে উন্মোচিত হবে

গারদে লেখকের মৃত্যু রহস্য তদন্তে উন্মোচিত হবে

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি মনে করেন, তদন্তের মাধ্যমে এই মৃত্যুর রহস্য উন্মোচিত হবে।

তিনি রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, লেখক মুশতাকের মৃত্যুর বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যু রহস্য উন্মোচিত হবে। তদন্তাধীন ইস্যুতে একটি কুচক্রী মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে।

ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা মানে এই নয় যে যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার থাকবে।

অন্যের মতামতকে সম্মান জানানো স্বাধীন মতপ্রকাশের সীমানাভুক্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এই আইনের ব্যবহার নিয়ে।কোনো ব্যক্তি বা সংস্থা যাতে এ আইনের অপব্যবহার করতে না পারেন, সেদিকে নজর রাখা জরুরি বলেও মনে করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আজ থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়েছে।  অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার। আগামী কয়েক দিনের মধ্যে বিভাগীয় পর্যায়েও লাইসেন্স দেওয়ার কাজ শুরু করা হবে।

বিআরটিএকে একটি সঠিক সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রতিষ্ঠানের  সেবা পেতে এখনও গ্রাহক ভোগান্তি আছে। তবে এ ভোগান্তি প্রযুক্তির ব্যবহারের কারণে কমে আসছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status