ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 3:43 PM

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাদেকপুর গ্রামের ওলি বেপারিবাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী আব্দুর রব বাবুলকে (৬০) আটক করেছে। তিনি ওই গ্রামের মজিবুল হকের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী বিদেশে ছিলেন। বাড়িতে আসার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয় স্ত্রী তাহমিনা আক্তার মিনা (৫৫) ও স্বামী আব্দুর রব বাবুলের। একপর্যায়ে বাবুল বসতঘরের বাথরুমে তার স্ত্রীকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। নিহত মিনা দুই সন্তানের জননী।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status