ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক আগামী কাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 2:39 PM

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক আগামী কাল

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক আগামী কাল

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সঙ্গে বৈঠকের সময় পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আইজিপির কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানান শায়রুল কবির।

পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন- স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

এর আগে গতকাল আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয় বিএনপি।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status