ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 12:15 PM

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জের ধরে ফোরকান আলী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ফুলতলা রাস্তার এই হামলার শিকার হন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে সে মারা যায়।

নিহত ফোরকান শহরের ফুলতলা পুকুরপাড় এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় মাটি ও বালু ব্যবসা করতেন। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ফোরকান বাড়ি থেকে বেরিয়ে সামনের সড়ক ধরে ফুলতলা বাজারের দিকে আসছিল। এসময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন স্থানীয়রা।

ফোরকানের ভাই ফয়সাল জানান, পূর্ব বিরোধের জের ধরেই তার ভাইয়ের ওপর হামলা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সোমবার বিকেলে ফুলতলা এলাকায় হামলায় ফোরকান গুরুতর আহত হন। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন। এ ঘটনায় তদন্ত অব্যহত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status