ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে নিহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:29 AM

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে নিহত ৪

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে নিহত ৪

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে কমপক্ষে চার শ্রমিক নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানে গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর আফগানিস্তান টাইমসের।

প্রদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানের রেগিস্তান জেলার ওই স্বর্ণ খনিতে হঠাৎ ভূমিধসের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।
 
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত কর্মীদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পার্বত্য ওই অঞ্চলটিতে অসংখ্য খনি রয়েছে, যার অধিকাংশই অবৈধ। এখানে যে শ্রমিকরা কাজ করেন, তারাও বেশিরভাগ অদক্ষ ও অনভিজ্ঞ। এ কারণেই এ অঞ্চলটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status