ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সরকারি নিষেধে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যাচ্ছে না: নজরুল ইসলাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 6:12 PM

সরকারি নিষেধে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যাচ্ছে না: নজরুল ইসলাম

সরকারি নিষেধে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যাচ্ছে না: নজরুল ইসলাম

উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও সরকারি বিধি নিষেধের কারণে সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন। এজন্য বাহিরে (বিদেশ) যাওয়ার দরকার হতে পারে। কিন্তু এ ব্যাপারে একটা নিষেধাজ্ঞা রয়েছে। এ অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে আওয়ামী লীগের উপ-কমিটিতে নিযুক্ত করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।


সংবাদ সম্মেলন করে দলটি বলছে, একটি সাংবিধানিক পদের অধিকারীকে দলীয় পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা ও এটি অত্যন্ত মন্দ দৃষ্টান্ত।

বিএনপির ভাষ্য, এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে দলীয়করণের আওতায় আনার অপচেষ্টার বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। গত শুক্রবার দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এরপর রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের উচিত- হয় দলীয় পদ কিংবা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status