ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলনে গুলি, নিহত ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 10:39 PM

মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলনে গুলি, নিহত ২

মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলনে গুলি, নিহত ২

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে গুলি চালিয়ে ২ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের এ ঘটনায় শনিবার ৪০ জনের মতো আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় শিপইয়ার্ডে কর্মীদের কাজে যোগ দিতে বাধ্য করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। হাজার-হাজার কর্মীদের মতো এই শ্রমিকেরাও সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেন। ১ হাজারের বেশি বিক্ষোভকারী এদিন শিপইয়ার্ডে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি রাজধানী নেইপিদোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক নারী। তিনি স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার মারা যান।

এ ঘটনার পর সহিংসতা থেকে সরে আসতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
 
সম্পাদনায়: তাহের রাব্বী                  
      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status