ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:03 PM

দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধ

দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় দুই প‌রিবহন শ্রমিক গ্রেপ্তা‌রের প্রতিবা‌দে এবং তাদের মুক্তির দাবিতে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১ রু‌টে বাস চলাচল বন্ধের ডাক দেওয়া হ‌য়ে‌ছে।

আজ (২০ ফেব্রুয়া‌রি) বেলা ১১টার দি‌কে ব‌রিশাল নগ‌রের রুপাতলী বাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভী চত্বরে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ শুরু ক‌রে প‌রিবহন শ্রমিকরা।

এসময় তাদের সড়‌কে প্রতিব‌ন্ধকতা সৃ‌ষ্টি এবং টায়ার জ্বা‌লাতে দেখা যায়।

ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌ রু‌টে যাত্রী প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছেন রুপাতলী মি‌নিবাস শ্রমিক ইউনিয়‌নের নেতা র‌ফিকুল ইসলাম মা‌নিক।

ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন জানান, বিশ্ববিদ‌্যাল‌য়ের মামলায় আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। যা‌দের ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের কোনো লোক ছাত্রদের ওপর হামলা চালায়‌নি। আমরাও ছাত্রদের ওপর হামলার ঘটনার নিন্দা জা‌নিয়ে‌ছি।

এক শ্রমিক জানান, তা‌দের কেউই কিছু ক‌রেনি। শিক্ষার্থী‌দের ঝা‌মেলা হ‌য়ে‌ছে বিআর‌টি‌সির স্টাফ‌দের সঙ্গে। আমা‌দের শ্রমিক‌দের য‌দি না ছাড়া হয় তাহ‌লে অনির্দিষ্টকা‌লের জন‌্য ধর্মঘ‌ট চল‌বে। ইতিম‌ধ্যে ব‌রিশালের রুপাতলী থে‌কে সব রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বি‌ক্ষোভ কর‌ছে। ওদি‌কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর‌ছে। আমরা উভয়প‌ক্ষের সঙ্গে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

মঙ্গলবার দুপুরে ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভাগের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআর‌টি‌সি কাউন্টারে যায়। সেখানে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকা‌টির জের ধরে সজলকে মারধর ও মে‌মিকে লা‌ঞ্চিত করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং র‌ফিককে গ্রেপ্তা‌রের দা‌বি জানায়। পু‌লিশ ১ ঘণ্টার মধ্যে র‌ফিককে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে মঙ্গলবার রাতে রুপাতলী এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে গিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status