ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরাকে সাঁড়াশি অভিযান চালানোর পরিকল্পনা তুরস্কের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 2:54 PM

ইরাকে সাঁড়াশি অভিযান চালানোর পরিকল্পনা তুরস্কের

ইরাকে সাঁড়াশি অভিযান চালানোর পরিকল্পনা তুরস্কের

সন্ত্রাসী হামলায় তুরস্কের ১৩ নাগরিক নিহত হওয়ার পর কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক। খবর আনাদোলুর।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, তা অব্যাহত থাকবে। একই সঙ্গে যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে, সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে।

তুরস্কের নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, ওই হামলায় যারা নিহত হয়েছে, তাদের হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

এদিকে ইরাকের অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযান শুরু থেকেই ভালো চোখে দেখছে না বাগদাদ।

ইরাক সরকার বারবার তুরস্কের কাছে এ ধরনের অভিযান বন্ধ করার ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে এবং ইরাক সরকার তাদের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status