ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুরে সাংবাদিকদের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 2:46 PM

রংপুরে সাংবাদিকদের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে সাংবাদিকদের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

পেঁয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করাসহ হয়রানির খবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ায় পত্রিকা অফিসে চিঠি দিয়ে রংপুর টিসিবির কর্মকর্তা হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিকরা।

আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। সমাবেশে সাংবাদিকরা ৭ দিনের মধ্যে দায়ী কর্মকর্তাকে অপসারণের দাবি জানান।

রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন রংপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহাম্মেদ, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জীবন, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন টিসিএ এর সাধারণ সম্পাদক এহেসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, ডেইলি বাংলাদেশের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, বাংলাভিশন রংপুর অফিস প্রধান জুয়েল আহাম্মেদ, কলকাতা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস। সমাবেশ পরিচালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজাহার মান্নান।

উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক দি ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি আব্দুস সাহেদ, দেশ টিভির আবু আসলাম, ডিবিসি নিউজের সাংবাদিক নাজমুল ইসলাম নিশাত , সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি আফতাব হোসেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বকুল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম রাজু, সাংবাদিক চঞ্চল চৌধুরী, ঢাকা পোস্টের রংপুর বিভাগীয় প্রতিনিধি ফরহাদুজ্জামান ফারুখ, দীপ্ত টিভির প্রতিনিধি বাবলুসহ রংপুরে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক মানব বন্ধনে অংশ নেন।

সমাবেশে সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, ১০ কেজি পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি না করায় টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রের নির্দেশনা ভোক্তাদের অভিযোগের ওপর ভিত্তি করে বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা অনলাইনে খবর প্রকাশিত হয়। খবর প্রকাশিত হবার পর ওই কর্মকর্তা পত্রিকা অফিসে চিঠি দিয়ে প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে লিখিত ভাবে জানানোর আদেশ দেন। তার এ ধৃষ্টতাপূর্ণ চিঠি দিয়ে সাংবাদিক সমাজকে অপমানিত করা হয়েছে। তিনি খবরের প্রতিবাদ করে এভাবে হুমকি দেয়ার ঘটনায় আমরা বিস্মিত। তিনি সাত দিনের মধ্যে ওই কর্মকর্তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তৃতায় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু আগামী ৭ দিনের মধ্যে ওই কর্মকর্তাকে রংপুর থেকে প্রত্যাহার করার আলটিমেটাম ঘোষণা দেন অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে জানান।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status