ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে মারল স্বামী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 7:25 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 16 February, 2021, 7:31 PM

স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে মারল স্বামী

স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে মারল স্বামী

শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার করেছে তার স্বামী।

আজ বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিন্দাইকাঠি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত আমেনা বেগম ওই গ্রামের হোসেন মাদবরের ছেলে নজরুল ইসলাম মাদবরের (৪০) স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম মাদবর ৫-৭ বছর আগে প্রবাস জীবন শেষ করে দেশে আসে। আজ বেলা ১১টার দিকে স্ত্রী আমেনা বেগমের সঙ্গে পারিবারিক কলহ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে তার স্বামী।

আমেনা বেগমের চিৎকার শুনে বাড়ির লোকজন ঘরে প্রবেশ করতে চাইলেও ঘরের ভেতরে দরজা বন্ধ থাকার কারণে তারা ঘরে ঢুকতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নজরুলকে বুঝিয়ে ঘরের দরজা খুলে তাকে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী ডামুড্যা থানার ওসি মো. জাফর আহমেদ জানান, এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status