ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভোটে হারায় সংঘর্ষ, কাউন্সিলরসহ আটক ২
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 6:49 PM

ভোটে হারায় সংঘর্ষ, কাউন্সিলরসহ আটক ২

ভোটে হারায় সংঘর্ষ, কাউন্সিলরসহ আটক ২

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে ভোটে হারা নিয়ে পরাজিত প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ(১৬ ফেব্রুয়ারি) দুপুরে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শিক্ষা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা ৮ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মুর্তজা আল-আমিন ও পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান লিটনের অনুসারী। আল-আমিন রামগতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লিটন জাসদ নেতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আল-আমিন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজানের অনুসারী। লিটন একই আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল মামুনের অনুসারী।

গত ১৪ ফেব্রুয়ারি রামগতি পৌরসভা নির্বাচনে তারা ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আল-আমিন বিজয়ী হন। কিন্তু লিটন ভোটে হেরে যায়। এ নিয়ে দুইদিন পর মঙ্গলবার ঘটনার সময় লিটনের সমর্থকরা আল-আমিনের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষেই ইট-পাটকেল মারতে থাকে। এতে ইট পড়ে জগলুর রহমান রুবেল নামে এক পথচারীর পা ভেঙে যায়।

এ ঘটনায় রুবেলসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মাথা-হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর এলাকায় ভোটে হেরে কাউন্সিলর প্রার্থী হোসেন হাওলাদারসহ তার লোকজন নির্বাচিত প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে নিজামের হাত ভেঙে গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছি। লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সোমবার ৩ নম্বর ওয়ার্ডে একই ধরণের ঘটনা ঘটেছে। এতে পরাজিত প্রার্থী সোহেলসহ ২ জনকে আটক করেছি। রাতে কাউন্সিলর নিজামের সঙ্গে সোহেল সমঝোতায় যায়। পরে মুচলেকা নিয়ে সোহেলসহ অপর আটককে ছেড়ে দেওয়া হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status