ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
হঠাৎ পাপনকে ফোন সালাউদ্দিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 6:07 PM

হঠাৎ পাপনকে ফোন সালাউদ্দিনের

হঠাৎ পাপনকে ফোন সালাউদ্দিনের

সামনে ফুটবলের কয়েকটি লিগ শুরু হবে। এর মধ্যে মাঠ সমস্যায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সমস্যা সমাধানের লক্ষ্যে বাফুফে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ব্যবহার করতে চায় বাফুফে।

জানা গেছে, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করে ফতুল্লা স্টেডিয়াম চেয়েছেন ব্যবহারের জন্য।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বলেন, একটু আগেই আমাদের সভাপতি মহোদয় ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন। ওই মাঠটি পেলে আমরা কিছু ম্যাচ সেখানে আয়োজন করতে পারব। তাতে বর্তমানে যে মাঠ সংকট আছে, তার কিছুটা হলেও কমবে।

২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে দু’টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ হয়েছে। প্রথম টেস্ট হয়েছিলো ২০০৬ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে। এখানে শেষ টেস্ট হয়েছে ৬ বছর আগে ২০১৫ সালে। ওই বছর জুনে বাংলাদেশ ও ভারতের মধ্যে টেস্ট ম্যাচ হয়েছিলো এই স্টেডিয়ামে।

এ স্টেডিয়ামে শেষ ম্যাচ হয়েছে টি-টোয়েন্টি, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি। ম্যাচটি ছিলো এশিয়া কাপের বাছাইপর্বের খেলা সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের মধ্যে। শেষ ওয়ানডে হয়েছে ২০১৪ সালের মার্চ, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের।

সম্পাদনায়: মোহনা আজিজ     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status