ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা পাঁচবার সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল গ্রামীণফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 6:45 PM

টানা পাঁচবার সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল গ্রামীণফোন

টানা পাঁচবার সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল গ্রামীণফোন

টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে গ্রামীণফোন। ২০১৯-২০২০ অর্থবছরের করসংক্রান্ত মূল্যায়নের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণফোনকে এ সম্মাননা প্রদান করে। গত ১১ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রধান কার্যালয়ে   ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর কাছ থেকে ট্যাক্স কার্ড, সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং সিএফও ইয়েন্স বেকার।

২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় গ্রামীণফোন। 


এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের এই স্বীকৃতিতে আমরা সম্মানিত ও বিনীত বোধ করছি।  গত বছরের অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে কানেক্টিভিটি সল্যুশনের মাধ্যমে দেশের জনগণের পাশে থাকতে আমাদের কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে পুরোপুরিভাবে সময়োচিত সহায়তা প্রদান করেছে এনবিআর। এ ধরনের উৎসাহ প্রদানের জন্য এনবিআরকে ধন্যবাদ। এই স্বীকৃতি আমাদেরকে উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটালাইজেশনে ইতিবাচক অবদান রাখতে অনুপ্রাণিত করবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-আয়ের দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’

যাত্রা শুরুর পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোন সরকারের কোষাগারে ৮৫ হাজার ৩৭৩ কোটি টাকা (৮৫৩.৭৩ বিলিয়ন) জমা দিয়েছে। এর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে এনবিআরকে দিয়েছে ৫৮ হাজার ৯৪৮ কোটি টাকা (৫৮৯.৪৮ বিলিয়ন), যে কোন ধরনের আয়ের ওপর কর দিয়েছে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা (৮৮.৯৮ বিলিয়ন) এবং বিটিআরসিকে দিয়েছে ১৭ হাজার ৫২৭ কোটি টাকা ( ১৭৫.২৭ বিলিয়ন)।

২০১৯-২০২০ অর্থবছরে মোট ১৪১ ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, ৫৩ কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status