ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহীন রেজা নূর আর নেই
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 2:59 PM

শাহীন রেজা নূর আর নেই

শাহীন রেজা নূর আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে বিশিষ্ট সাংবাদিক প্রজন্ম '৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ক্যান্সারে আক্রান্ত এই শহীদ-সন্তান কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ(১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মারা যান।
            
সম্পাদনায়: মোহনা আজিজ      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status