ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবু শ্বশুর যখন ভাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 11:08 PM

হবু শ্বশুর যখন ভাই

হবু শ্বশুর যখন ভাই

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও অভিনেতা টাইগারে শ্রফকে নিয়ে বলিপাড়ায় চর্চা অনেকদিন ধরেই। প্রেমের সম্পর্কের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন তারা। এমনকি একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে।

দিশা পাটানির পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এতে টাইগারের বাবা জ্যাকি শ্রফও অভিনয় করছেন। রিয়েল লাইফে দিশার হবু শ্বশুর হলেও রিল লাইফে জ্যাকিকে এই অভিনেত্রীর ভাইয়ের চরিত্রে দেখা যাবে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ভারত সিনেমায় তারা দুজনই ছিলেন কিন্তু একসঙ্গে তাদের কোনো দৃশ্য ছিল না। রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় তাদের বেশ কয়েকটি দৃশ্য দেখা যাবে। তারা বড় ভাই ও ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন।’

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার সালমান খান। দিশা পাটানি ও জ্যাকি শ্রফ ছাড়াও আছেন রণদীপ হুদা। এটি পরিচালনা করছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর সালমানের সঙ্গে এই নির্মাতার এটি তৃতীয় সিনেমা।

এদিকে সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে শুটিং ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status