ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিলিস্তিনিদের করোনা টিকা দিতে ইসরাইলকে আহ্বান অ্যামেনেস্টির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 11:05 PM

ফিলিস্তিনিদের করোনা টিকা দিতে ইসরাইলকে আহ্বান অ্যামেনেস্টির

ফিলিস্তিনিদের করোনা টিকা দিতে ইসরাইলকে আহ্বান অ্যামেনেস্টির

ফিলিস্তিনের দখলকৃত গাজা ও পশ্চিম তীরে করোনাভাইরাসের টিকা দিতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্ট্রি ইন্টারন্যাশনাল।

বুধবার সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মেনে তাদের টিকা দিতে আহ্বান জানানো হয়।  

ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনি বসবাস করছে, তারা ইসরাইলের কাছে প্রকাশ্যে কোনো সহযোগিতা চাননি।

এদিকে গাজা উপত্যাকা নিয়ন্ত্রণকারী হামাসের টিকা প্রয়োগ প্রচেষ্টায় ইসরাইলের সঙ্গে সমন্বয় হওয়ার সম্ভাবনাই নেই। গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির বসবাস।

এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, ইসরাইলকে আন্তর্জাতিক বাধ্য-বাধকতা উপেক্ষা করা বন্ধ করে দখলকৃত পশ্চিম তীর ও গাজা এলাকায় করোনা টিকার সম ও যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্স এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের টিকা দেয়া হবে। সূত্র; আরব নিউজ

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status