ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পি কে হালদারকে দেশে আনতে ইন্টারপোলে রেড অ্যালার্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 9:49 PM

পি কে হালদারকে দেশে আনতে ইন্টারপোলে রেড অ্যালার্ট

পি কে হালদারকে দেশে আনতে ইন্টারপোলে রেড অ্যালার্ট

৩৬০০ কোটি পাচারের অভিযোগে লাপাত্তা পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। বুধবার (০৬ জানুয়ারি) এই রেড অ্যালার্ট জারি করা হয়।

এদিকে পি কে হালদারের সাত সহযোগীকে তলব করেছে দুদক। অর্থ আত্মসাৎ ও সম্পদ অর্জনে সহযোগিতা করায় তাদের তলব করা হয়েছে।

৩ হাজার ৬০০ কোটি টাকা নিয়ে চম্পট দেওয়া পি কে হালদারের সহযোগীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার পর পি কে হালদারের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনসহ সাত জনকে তলব করে দুদক।

আগামী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়।

এছাড়া ন্যাচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদার, অপর মালিক বাসুদেব ব্যানার্জি, ন্যাচার এন্টারপ্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জি রয়েছেন।

দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কীভাবে অর্থ লোপাট হয়েছে এবং পাচার হয়েছে তা খুঁজতেই পিকে’র সহযোগী ও সংশ্লিষ্টদের তলব করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status